বাবার নিষ্ঠুরতা! শৈশবের ভয়াবহ স্মৃতি ফাঁস করলেন হিমাংশী খুরানা

বার্তা ডেস্কঃ

অভিনেত্রী ও গায়িকা হিমাংশী খুরানা সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে তাঁর শৈশবের মর্মান্তিক জীবনের কথা প্রকাশ করেছেন। পরশ ছাবরার পডকাস্টে তিনি জানান, মদ্যপ অবস্থায় তাঁর বাবা প্রায়ই মাকে মারধর করতেন এবং একবার মারধরের চোটে মায়ের হাতও ভেঙে গিয়েছিল। সেসময় পরিবারে চরম আর্থিক অনটন ছিল। ঘরে খাবার বা বাজার করার টাকা থাকত না। ফলে হিমাংশী ও তাঁর ছোট ভাই প্রায়ই টিফিন ছাড়াই স্কুলে যেতেন, অথবা মায়ের দেওয়া সামান্য টাকায় ক্যান্টিন থেকে খাবার কিনতেন।

ঘরে অশান্তি শুরু হলে ছোট ভাইকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যেতেন হিমাংশী। বাইরে লোক ডেকে মাকে বাঁচানোর অনুরোধ করতেন তিনি। মারধরের চোটে মা অচেতন হয়ে পড়লে আতঙ্কিত দুই ভাই-বোন ঘরের কোণে লুকিয়ে থাকত। শৈশবের এই ভয়াবহ অভিজ্ঞতা আজও তাঁর মনে গভীর ছাপ ফেলেছে, যার প্রভাবে নিজের বাসায় তিনি সবসময় শান্ত ও নিরিবিলি পরিবেশ পছন্দ করেন। অথচ এতদিন তিনি জনসমক্ষে নিজের পরিবারকে সবসময় সুখী ও আদর্শ হিসেবেই তুলে ধরেছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *