হেমন্তের পদত্যাগ চাই, জোট ভাঙার হুঙ্কারে পথে নামলেন ক্ষুব্ধ পড়ুয়ারা!

বার্তা ডেস্কঃ

নিয়োগ পরীক্ষায় ব্যাপক অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডে আন্দোলন এখন চরমে পৌঁছেছে। স্বাধীনতা দিবসের দিনে রাঁচিতে এক বিশাল তিরঙ্গা যাত্রা করে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছেন হাজার হাজার চাকরিপ্রার্থী। আন্দোলনকারীদের ঘোষণা অনুযায়ী, আগামী ২০ আগস্ট মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করা হবে। পাশাপাশি, এই দুর্নীতিতে সরকারের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ঝাড়খণ্ড সরকারের সঙ্গে অবিলম্বে জোট ভাঙার আলটিমেটাম দিয়েছেন ক্ষুব্ধ পড়ুয়ারা।

জেপিএসসি ও জেএসএসসি নিয়োগ পরীক্ষার দুর্নীতি দূর করে দ্রুত স্বচ্ছতা ফেরানোর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের জন্য সিবিআই বা অবসরপ্রাপ্ত বিচারপতিদের দিয়ে কমিটি গঠনের দাবি জানানো হয়েছে। যদিও রাজ্য সরকার নিরপেক্ষ তদন্ত ও কারচুপি রোধে একাধিক প্রশাসনিক পদক্ষেপের আশ্বাস দিয়েছে, তবুও আন্দোলনকারীদের ক্ষোভ কমেনি। রবিবারের মধ্যে কুশপুতুল পোড়ানোর কর্মসূচি ঘোষণা করে তাঁরা সাফ জানিয়ে দিয়েছেন, যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *