পহেলগাম হামলার কড়া জবাব! ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ডোভালের হুঁশিয়ারিতে তোলপাড় দেশ
বার্তা ডেস্কঃ
ভারতের উদারতা ও সহনশীলতাকে দুর্বলতা ভেবে ভুল করলে তার পরিণাম হবে ভয়াবহ—পাকিস্তানকে পরোক্ষভাবে এই কড়া বার্তা দিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সম্প্রতি ডিসকভারি চ্যানেলের নতুন ডকুমেন্টারি ‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এ দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি ভারতের অটল জাতীয় নিরাপত্তা নীতির কথা প্রকাশ্যে আনেন। ডোভাল স্পষ্ট জানিয়ে দেন, দেশের সার্বভৌমত্ব ও সুরক্ষার স্বার্থে ভারত যেকোনো বড় ঝুঁকি নিতে প্রস্তুত এবং শত্রুকে তার উপযুক্ত জবাব দিতে একবিন্দুও দ্বিধা করবে না।
উল্লেখ্য, পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিরীহ মানুষের মৃত্যুর জবাবে ভারতীয় সামরিক বাহিনী ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করে। টানা ৮৮ ঘণ্টার এই সামরিক অভিযানে পাকিস্তান ও পাক-অধ্যুষিত কাশ্মীরের ৯টি মূল জঙ্গি আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়। পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা আকাশেই ব্যর্থ করে দেয় ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থা। দুই পর্বের এই বিশেষ ডকুমেন্টারিতে তৎকালীন উত্তেজনাকর পরিস্থিতি ও জিরো টলারেন্স নীতিতে ভারতের কঠোর অবস্থানের নানা না-জানা গল্প উঠে এসেছে।