রাহুলের মামলায় ফেঁসে ২০ হাজার টাকা জরিমানা, চরম বিপাকে গবেষক!

বার্তা ডেস্কঃ

বীর সাভারকরকে নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিতর্কিত মন্তব্যের জেরে পুণের আদালতে চলা মানহানির মামলায় শরিক হতে চেয়ে বড়সড় বিপাকে পড়লেন এক গবেষক। পঙ্কজ কুমার ফড়নিস নামের ওই গবেষক আদালতে আবেদন জানিয়ে বলেছিলেন যে, রাহুল গান্ধীর মন্তব্যে তিনিও মানসিকভাবে আঘাত পেয়েছেন। তবে তাঁর সেই আবেদন পুণের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুধু খারিজই করেননি, উল্টে গবেষককে কুড়ি হাজার টাকা জরিমানা এবং তীব্র তিরস্কার করেছেন। আদালতের মতে, এই মামলার সঙ্গে ওই গবেষক ব্যক্তিগতভাবে যুক্ত নন। উল্লেখ্য, মূল মামলাটি দায়ের করেছিলেন সাভারকরের দৌহিত্র সাত্যকি সাভারকর।

এদিকে, এই মামলার শুনানিপর্বে এক অত্যন্ত উল্লেখযোগ্য ও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। মামলার বিচার চলাকালীন বাদী সাত্যকি সাভারকর নিজেই সেই সমস্ত অভিযোগ মেনে নিয়েছেন, যেগুলির ভিত্তিতে তিনি রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন। সাত্যকি সাভারকর আদালতকে জানিয়েছেন যে, বীর সাভারকর ব্রিটিশ সরকারের কাছে ক্ষমাপ্রার্থনা করে পাঁচবার মুচলেকা জমা দিয়েছিলেন। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ব্রিটিশ সেনাতে চাকরির জন্যেও আবেদন করেছিলেন বলে জানিয়েছেন মামলার বাদী নিজে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *