১৭ অগাস্ট থেকেই অ্যাকাউন্টে ঢুকবে ৩০০০ টাকা, অন্নপূর্ণা যোজনা নিয়ে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা!

বার্তা ডেস্কঃ

রাজ্যে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া নিয়ে আবেদনকারীদের দীর্ঘদিনের উদ্বেগের অবসান ঘটিয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সব ঠিক থাকলে আগামী ১৭ অগাস্ট থেকেই যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকতে শুরু করবে। চলতি মাসে টাকা পৌঁছাতে কিছুটা বিলম্ব হলেও মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, ১৭ তারিখ থেকে ধাপে ধাপে জেলা ধরে ধরে ভেরিফায়েড উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি ৩০০০ টাকা করে ট্রান্সফার করা হবে। তবে যে সব মহিলা উপভোক্তাদের নিজস্ব মাসিক আয় ১০ হাজার টাকা বা তার বেশি, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। একই সঙ্গে ভেরিফিকেশন প্রক্রিয়ার সুবিধার্থে আবেদনের তারিখ অনুযায়ী কাজ সম্পন্ন করা হচ্ছে বলেও জানানো হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জুন মাসে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই অন্নপূর্ণা যোজনার অর্থ দেওয়া শুরু হয়। এ মাসের পর থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই নিয়ম করে উপভোক্তারা নিজেদের অ্যাকাউন্টে অর্থ পেয়ে যাবেন। গ্রামীণ ও জেলা পুরসভা এলাকার আবেদনকারীদের সুবিধা দিতে কিছু কিছু নিয়ম ও শর্ত শিথিলও করা হয়েছে। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, সংকল্পপত্র অনুযায়ী রাজ্যের সমস্ত যোগ্য দিদি, বোন ও মায়েরা নিশ্চিতভাবেই এই প্রকল্পের আর্থিক সুবিধা পাবেন। ১৭ অগাস্ট থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় এবার বিপুল সংখ্যক উপভোক্তা উপকৃত হতে চলেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *