বিশ্ববিদ্যালয়ে সক্রিয় আরবান নকশালদের স্লিপার সেল! বিস্ফোরক মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি

বার্তা ডেস্কঃ

ভারতের নানা প্রান্তের পাশাপাশি পশ্চিমবঙ্গের একাধিক বিশ্ববিদ্যালয়ে ‘আরবান নকশালদের’ শক্তিশালী স্লিপার সেল কাজ করছে বলে এক চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। সম্প্রতি স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশজুড়ে অস্ত্রধারী মাওবাদী দমনের সাফল্য উল্লেখ করার পাশাপাশি মগজে নকশাল বা ‘দিমাগি নকশালদের’ বিষয়ে সতর্ক করেছিলেন। প্রধানমন্ত্রীর সেই মন্তব্যকে সমর্থন জানিয়ে অগ্নিমিত্রা পাল দাবি করেন, কিছু ছদ্মবেশী ও তথাকথিত শিক্ষাবিদ বা বুদ্ধিজীবী দেশের ছাত্রসমাজকে নানা ভুল পথে পরিচালিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তাঁদের প্রধান লক্ষ্যই হলো সাধারণ শিক্ষার্থীদের মৌলিক সমস্যা ও আবেগ কেন্দ্রিক ইস্যুগুলিকে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক এজেন্ডা কায়েম করা। এসব বুদ্ধিজীবীরা শিক্ষার্থীদের মস্তিকে বিষ ঢেলে ‘কাশ্মীর কো আজাদি দো’-এর মতো দেশবিরোধী ও বিচ্ছিন্নতাবাদী স্লোগান দিতে প্ররোচিত করছেন। সশস্ত্র মাওবাদ কিছুটা নিয়ন্ত্রণে এলেও এই ধরনের শিক্ষিত ‘মগজে নকশালরা’ নীরব থেকে সমাজের সবচেয়ে বড় ক্ষতি করছে বলে অভিযোগ করেছেন তিনি। সেই কারণেই দেশজুড়ে এদের অবিলম্বে চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানিয়েছেন এই নেত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *