আরজি করে ফের চিকিৎসায় গাফিলতির মৃত্যু, তোলপাড় হাসপাতাল!

বার্তা ডেস্কঃ

কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় গাফিলতির জেরে এক যুবকের মৃত্যুর গুরুতর অভিযোগ উঠেছে। মৃত ২৫ বছরের প্রীতম রায় হাওড়ার রাজচন্দ্রপুরের বাসিন্দা। গত শনিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ পথ দুর্ঘটনায় গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালের ট্রমা কেয়ারে ভর্তি করা হয়। তাঁর দু’পায়ের হাড়ের পাশাপাশি কোমরের বাঁদিকের হাড়ও ভেঙে গিয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তিনি হেমারাজিক শকে চলে যান এবং রাত সাড়ে দশটা নাগাদ তাঁর মৃত্যু হয়।

যুবকের মৃত্যুর পরেই হাসপাতাল চত্বর থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চিকিৎসায় গাফিলতির গুরুতর অভিযোগ তোলেন পরিজনেরা। তাঁরা প্রশাসনের শীর্ষ মহলে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত ও স্বাস্থ্য পরিষেবার খোলনলচে বদলের আর্জি জানান। মৃত যুবকের পরিজনেরা সরাসরি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। অন্যদিকে, হাসপাতালের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায় জানিয়েছেন যে সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অতীতেও এই হাসপাতালের পরিকাঠামো ও নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন ওঠায় এই মর্মান্তিক ঘটনায় নতুন করে চাঞ্চল্য ও ক্ষোভ ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *