নীল ছবির জগতে বিপ্লব! কুখ্যাত এপস্টেইনের দ্বারস্থ অ্যানথ্রপিক সিইও-র স্ত্রী?

বার্তা ডেস্কঃ

জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা অ্যানথ্রপিকের সিইও ডারিও আমোডেইয়ের স্ত্রী ক্যামি ক্লার্ককে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নীল ছবির দুনিয়ায় ‘বিপ্লব’ আনার পরিকল্পনা করে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের দ্বারস্থ হয়েছিলেন তিনি। ২০১১ সালের মার্চে জন ব্রকম্যান নামক এক এজেন্টের মাধ্যমে এপস্টেইনের সঙ্গে পরিচয় হয় ক্যামির। এর তিন বছর আগেই অবশ্য যৌন অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিল এপস্টেইন। ব্রকম্যানের মাধ্যমেই একটি নৈশভোজে প্রথম সাক্ষাৎ হয় তাদের, যেখানে উপস্থিত ছিলেন ক্যামির বিজনেস পার্টনারও।

নৈশভোজের পর নিজের সংস্থার প্রয়োজনীয় তহবিল সংগ্রহ ও চলচ্চিত্রের বিষয়বস্তুর রূপরেখা এপস্টেইনের কাছে পাঠিয়েছিলেন ক্যামি। এমনকি এক বছর পর তাঁর ব্যবসায় বিনিয়োগ করার জন্যও অনুরোধ জানান তিনি। তবে এপস্টেইন তাতে আদৌ অর্থ বিনিয়োগ করেছিল কি না, তা এখনও স্পষ্ট নয়। পরবর্তী সময়ে ২০১২ সালের জুলাইয়ে নিজের বাড়িতে আয়োজিত একটি পার্টিতেও কুখ্যাত এই অপরাধীকে আমন্ত্রণ জানিয়েছিলেন ক্যামি। চাঞ্চল্যকর এই তথ্য সামনে আসার পর থেকেই তীব্র শোরগোল শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *