হিন্দুদের কেন পছন্দ পাকিস্তান? পাক প্রেসিডেন্টের মন্তব্যে শোরগোল!

বার্তা ডেস্কঃ

পাকিস্তানের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অখণ্ড ভারতের প্রসঙ্গ টেনে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। তিনি দাবি করেন, ভারতীয়দের চিন্তাভাবনা ভিন্ন এবং তারা অখণ্ড ভারতে বিশ্বাসী হলেও পাকিস্তানের ৩ থেকে ৪ শতাংশ হিন্দু জনগোষ্ঠী অন্য যেকোনো জায়গার মতোই এখানে সম্পূর্ণ স্বাধীন। পাক প্রেসিডেন্ট আরও জানান, ধর্মীয় সহনশীলতার কারণে পাকিস্তানের হিন্দুরা ভারতের চেয়ে পাকিস্তানকেই নিজের দেশ হিসেবে বেশি পছন্দ করবে।

যদিও পাক প্রেসিডেন্টের এই স্বস্তিদায়ক বার্তার বিপরীত ছবি ফুটে উঠেছে আন্তর্জাতিক রিপোর্টগুলোতে। হিউম্যান রাইটস ওয়াচ ও ইউরোপীয় সংস্থার তথ্য অনুযায়ী, ধর্ম অবমাননা আইন, বৈষম্য, জোরপূর্বক ধর্মান্তর ও হিংসার কারণে দেশটিতে সংখ্যালঘুরা চরম নিপীড়নের শিকার। ১৯৪১ সালে অ-মুসলিমদের হার ২০ শতাংশ থাকলেও বর্তমানে তা কমে প্রায় ৪ শতাংশে ঠেকেছে এবং প্রতি বছর প্রায় ৫ হাজার হিন্দু বাধ্য হয়ে পাকিস্তান ত্যাগ করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *