তারেকের ভারত সফর ঘিরে নাটকীয় মোড়, হাসিনাকে ফেরাতে মরিয়া ঢাকা!
বার্তা ডেস্কঃ
বিএনপি নেতা তারেক রহমানের ভারত সফর নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা চললেও, আচমকা নতুন সমীকরণ তৈরি হয়েছে। ঢাকা স্পষ্টভাবে জানিয়েছে, তারেকের সফরের জন্য উপযুক্ত পরিবেশ প্রয়োজন। এর পাশাপাশি, ভারতের কাছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের আনুষ্ঠানিক অনুরোধ জানিয়ে চাপ তৈরি করতে চাইছে বর্তমান সরকার। কূটনৈতিক মহলের মতে, হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি নিশ্চিত করলেই তারেকের ভারত সফর সম্ভব হতে পারে। এই নতুন শর্তারোপের ফলে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে।
গত ৫ অগাস্ট দিল্লিতে শেখ হাসিনার সাংবাদিক সম্মেলনের পর থেকেই ক্ষোভ বেড়েছে ঢাকার। বিদেশমন্ত্রকের মুখপাত্রের মতে, হাসিনার মন্তব্য এই প্রক্রিয়ার পরিবেশ নষ্ট করেছে। দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আওতায় হাসিনাসহ অন্যান্য পলাতক অপরাধীদের দ্রুত হস্তান্তরের দাবি জানিয়েছেন তাঁরা। যদিও ভারতের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সূত্রের খবর, হাসিনার প্রত্যর্পণের বিষয়টি পুরোপুরি আইনি প্রক্রিয়ার মাধ্যমেই নির্ধারিত হবে। সব মিলিয়ে, হাসিনা ও তারেককে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক এখন এক সন্ধিক্ষণে।