হানিমুনে পিরিয়ড হতেই স্ত্রীর ওপর নির্মম নির্যাতন! যা ঘটল জানলে শিউরে উঠবেন
বার্তা ডেস্কঃ
বিয়ের পর আন্দামান-নিকোবরে হানিমুনে গিয়ে চরম আতঙ্কের শিকার হলেন এক নববধু। সেখানে পৌঁছানোর পর স্ত্রীর পিরিয়ড শুরু হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন দিল্লির বাসিন্দা স্বামী নিখিল মিশ্র। “মুড নষ্ট করে দেওয়ার” অদ্ভুত অজুহাতে নববধূর ওপর অমানবিক শারীরিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। কষিয়ে চড় মারার পাশাপাশি লাথি, ঘুষি এবং গলা টিপে ধরে হত্যার চেষ্টা করা হয় তাঁকে। শেষ পর্যন্ত স্ত্রীর আর্তনাদে হোটেলের কর্মীরা এসে তাঁকে রক্ষা করেন।
শুধু তাই নয়, এর আগে বিয়ের সময় মোটা অঙ্কের পণ দেওয়া সত্ত্বেও শ্বশুরবাড়ির পক্ষ থেকে নিয়মিত মানসিক নির্যাতন চালানো হতো বলে অভিযোগ। হানিমুন থেকে ফিরে বিষয়টি শাশুড়ি ও ননদকে জানালে তাঁরাও উল্টে হেনস্থা করেন। এমনকি বিষয়টি মেটাতে গেলে নির্যাতিতার বাবাকেও অপমান করে তাড়িয়ে দেওয়া হয়। দীর্ঘ টালবাহানার পর অবশেষে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে স্বামী, শাশুড়ি ও ননদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।