স্বাস্থ্যসাথীর দিন শেষ, আয়ুষ্মান ভারতে মিলছে নজিরবিহীন সুযোগ!

বার্তা ডেস্কঃ

রাজ্যে আনুষ্ঠানিকভাবে চালু হল আয়ুষ্মান ভারত এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা। নেতাজি ইন্ডোরের এক বিশেষ অনুষ্ঠানে এই দুই নতুন প্রকল্পের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এর মাধ্যমে রাজ্যের প্রায় ২.২ কোটি পরিবার সরাসরি উপকৃত হবে। এর মধ্যে ১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত এবং বাকি ৮০ লক্ষ পরিবার মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার আওতায় আসবে। আগে স্বাস্থ্যসাথীতে যেখানে মাত্র ১৭০০টি রোগের চিকিৎসা মিলত, নতুন এই দুই প্রকল্পে তা বাড়িয়ে ১৯৫০টি করা হয়েছে। এর পাশাপাশি হাঁটু ও হিপ প্রতিস্থাপনের মতো ব্যয়বহুল অস্ত্রোপচারও সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে বলে ঘোষণা করা হয়েছে।

নতুন এই ব্যবস্থার ফলে রাজ্যজুড়ে হাসপাতালের পরিসরও অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এখন থেকে রাজ্যের ১২৪০টি বেসরকারি ও ৬২৭টি সরকারি হাসপাতালে এই প্রকল্পের সুবিধা মিলবে। শুধু তাই নয়, দেশের বিভিন্ন প্রান্তে প্রায় ৩৮ হাজারের বেশি হাসপাতালেও উপভোক্তারা চিকিৎসার সুযোগ পাবেন। পাশাপাশি, সুলভে ওষুধ পৌঁছে দিতে একশোটি অমৃত ফার্মেসি ও ৪৬৭টি প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র চালুর চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে আলোচনার মাধ্যমে পরিষেবা আরও মসৃণ করার আশ্বাস দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *