মার্কিন সেনাকে খতম করলেই লাখ লাখ টাকা, ইরানের চরম সিদ্ধান্তে তোলপাড় বিশ্ব!

বার্তা ডেস্কঃ

আমেরিকার সঙ্গে চরম রাজনৈতিক ও সামরিক উত্তেজনার আবহেই চাঞ্চল্যকর ঘোষণা করল ইরান। মার্কিন সেনার কোনো জওয়ানকে হত্যা করতে পারলে অথবা জীবিত ধরতে পারলে হত্যাকারীকে ৩০ হাজার ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ২৮ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। তেহরানে আয়োজিত এক সভায় ইরানের কমান্ডার-ইন-ইন-চিফ আমির হাতামি সম্প্রতি এই বড় ঘোষণাটি করেন। তিনি আরও জানান, এই কাজ যদি কোনো মহিলা করতে পারেন, তবে তাঁর ক্ষেত্রে পুরস্কারের অঙ্ক এক লাফে দ্বিগুণ হয়ে ৬০ হাজার ডলার হবে। পাশাপাশি, যে অস্ত্র বা বন্দুক দিয়ে মার্কিন সেনাকে হত্যা করা হবে, সেটির বাজারদরের দ্বিগুণ মূল্য পরিশোধ করার সঙ্গে সঙ্গে হত্যাকারীকে একটি নতুন অস্ত্রও প্রদান করা হবে।

ইরানি সেনাপ্রধানের বক্তব্য অনুযায়ী, দেশের সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ও ক্ষোভের কথা মাথায় রেখেই এই বিষযে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এটি মূলত সেইসব মানুষদের জন্য, যারা আর্থিক জেহাদের মাধ্যমে দেশের যুদ্ধ প্রচেষ্টাকে সমর্থন করতে চান। এছাড়া যে ঐতিহাসিক অস্ত্রে মার্কিন সেনার মৃত্যু হবে, সেটিকে স্মারক হিসেবে ভবিষ্যতের জন্য মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা হবে বলেও জানানো হয়েছে। প্রসঙ্গত, হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন প্রবেশাধিকার পুরোপুরি অস্বীকার করে সেনাপ্রধান জানান, আমেরিকার সামরিক শক্তির আসল দুর্বলতা ইতিমধ্যেই প্রকাশ পেয়ে গিয়েছে। ফলে মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো থেকে মার্কিন বাহিনীকে অবিলম্বে পিছু হটতেই হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *