বিজেপি ছাড়লেন শেহজাদ পুনাওয়ালা, নেপথ্যে বড় কোন কারণ?

বার্তা ডেস্কঃ

ভারতীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় মুখপাত্রের পদ এবং প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন শেহজাদ পুনাওয়ালা। গত ৩০ জুলাই তিনি প্রথম পদত্যাগপত্র জমা দিলেও দলীয় অনুরোধে তা পুনর্বিবেচনার জন্য রেখেছিলেন। তবে সাম্প্রতিক এক চিঠিতে দলীয় সভাপতিকে তিনি জানান যে, দীর্ঘ চিন্তাভাবনার পর তিনি নিজের সিদ্ধান্তে অনড় রয়েছেন। ব্যক্তিগত ও জরুরি আর্থিক পরিস্থিতির কারণে তিনি রাজনীতি থেকে সরে কর্পোরেট ক্ষেত্রে যোগ দিচ্ছেন বলে স্পষ্ট করেছেন।

পদত্যাগপত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ এবং রাজনাথ সিংয়ের মতো শীর্ষ নেতাদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ৩৮ বছর বয়সি এই নেতা। তিনি পরিষ্কার করেছেন যে কোনো ক্ষোভ বা অভিমান থেকে নয়, বরং একান্তই ব্যক্তিগত ও পেশাগত কারণে তার এই পদক্ষেপ। রাজনৈতিক কেরিয়ারে ২০১৭ সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শেহজাদ পুনাওয়ালার এই আকস্মিক পদত্যাগ রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *