অন্নপূর্ণার টাকা প্রথম দিনেই পাননি? নবান্নের বড় আপডেট জানুন!

বার্তা ডেস্কঃ

রাজ্যের যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে ‘অন্নপূর্ণা যোজনা’-র টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। অগাস্ট মাসে রাজ্যের প্রায় ১ কোটি ৪৫ লক্ষ মহিলাকে সরাসরি ডিবিটি (DBT)-র মাধ্যমে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার জানিয়েছেন, ২০ আগস্ট পর্যন্ত ধাপে ধাপে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই অর্থ জমা হবে। জেলাভিত্তিক ভেরিফিকেশন ও অর্থ পাঠানোর কাজ চলার কারণে প্রথম দিনেই সবার অ্যাকাউন্টে টাকা নাও পৌঁছাতে পারে। যাদের আবেদন এখনও যাচাইয়ের পর্যায়ে রয়েছে, তাদের ক্ষেত্রে কিছুটা সময় লাগবে।

প্রথম দিনে টাকা না পেলে করণীয় ও নবান্নের স্পষ্ট বার্তা:

  • আবেদন কি বাতিল? অ্যাকাউন্টে প্রথম দিনেই টাকা না এলে আবেদন বাতিল বলে ধরে নেওয়ার কোনো কারণ নেই। প্রক্রিয়াটি জেলাওয়ারি হওয়ায় ২০ আগস্ট পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে।
  • নতুন আবেদন স্থগিত: আগামী ৩১ জুলাই পর্যন্ত জমা পড়া সমস্ত আবেদনপত্রের যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আপাতত নতুন আবেদন গ্রহণ করা হচ্ছে না।
  • সমস্যা হলে যোগাযোগ: ২০ আগস্টের পর সমস্ত তথ্য সঠিক থাকা সত্ত্বেও টাকা না মিললে গ্রামীণ অঞ্চলের বাসিন্দারা বিডিও (BDO) অফিসে, শহরের বাসিন্দারা এসডিও (SDO) অফিসে এবং কলকাতার বাসিন্দারা কলকাতা পুরনিগমে (KMC) যোগাযোগ করতে পারবেন।

আবেদনের স্ট্যাটাস জানার উপায়: ‘Social Security West Bengal Portal’-এ গিয়ে রেজিস্টার্ড মোবাইল নম্বর ও ওটিপি (OTP)-র মাধ্যমে লগইন করে আবেদনের বর্তমান অবস্থা জানা যাবে:

  • Approved: আবেদন অনুমোদিত হয়েছে, দ্রুতই টাকা জমা হবে।
  • Pending at the BDO Office: যাচাই প্রক্রিয়া চলমান (১৫-৩০ দিন পর আবার চেক করুন)।
  • Payment Pending: আবেদন বৈধ, অর্থ মঞ্জুরের অপেক্ষায়।
  • Bank Account Invalid: ব্যাঙ্ক তথ্যে ভুল বা সিডিং আসাম্পূর্ণ। স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে হবে।
  • Rejected: আবেদন বাতিল হলে প্রয়োজনীয় নথি নিয়ে বিডিও অফিসে গিয়ে পুনরায় আবেদন জমা দেওয়া যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *