এলপিজি গ্রাহকদের ভোগান্তি চরমে, ই-কেওয়াইসি নিয়ে বড় আপডেট!

বার্তা ডেস্কঃ

এলপিজি গ্রাহকদের স্বস্তি দিয়ে রান্নার গ্যাসের ই-কেওয়াইসি করার সময়সীমা ২৩ আগস্ট পর্যন্ত বাড়াল তেল সংস্থাগুলি। ইতিপূর্বে ১৬ আগস্ট পর্যন্ত এই কাজের শেষ দিন ধার্য করা থাকলেও বহু গ্রাহক তা সম্পন্ন করতে পারেননি। মূলত সার্ভার বিভ্রাট, মোবাইল অ্যাপ কাজ না করা এবং গ্যাস এজেন্সিতে দীর্ঘ লাইনের কারণে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে আমজনতাকে। তবে সময়সীমা বাড়ানো সত্ত্বেও প্রযুক্তিগত সমস্যার সুরাহা না হওয়ায় সাধারণ মানুষের ক্ষোভ অব্যাহত।

নির্দিষ্ট মেয়াদের মধ্যে ই-কেওয়াইসি সম্পন্ন না হলে গ্রাহকদের বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে। বিশেষজ্ঞদের মতে, প্রক্রিয়াটি আসাম্পূর্ণ থাকলে সরকারি ভর্তুকি বন্ধ হয়ে বাণিজ্যিক দরে সিলিন্ডার কিনতে হতে পারে। এ ছাড়া মৃত আত্মীয়দের নামে থাকা গ্যাস কানেকশন আইনি ওয়ারিশদের নামে স্থানান্তরের প্রক্রিয়া নিশ্চিত করতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। ফলে মেয়াদ বাড়লেও দ্রুত কাজ শেষ না করলে সিলিন্ডার পিছু অতিরিক্ত টাকা খসতে পারে আপনার পকেট থেকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *