খাবারের টেবিলে খাসির মাংস নেই, কনের বাড়ি থেকে সোজা উধাও প্রবাসী বর!

বার্তা ডেস্কঃ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় এক অদ্ভুত কারণে পণ্ড হয়ে গেছে প্রবাসী এক যুবকের বিয়ে। জাপানে কর্মরত জুনায়েদ নামের ওই যুবক একই উপজেলার অন্য একটি গ্রামে বিয়ে করতে যান। কনের বাড়িতে পৌঁছানোর পর থেকেই তাঁর আচরণে নানা অসন্তোষ দেখা যায়। প্রথমে বরণ করার ফুল ও গেটের আনুষ্ঠানিকতা নিয়ে আপত্তি তোলেন তিনি। এরপর বরপক্ষের জন্য ঐতিহ্যবাহী বড় থালায় বিশেষ খাবার বা ‘খদর’ পরিবেশন করা হলে শুরু হয় মূল বিপত্তি।

খাবারের থালায় খাসির মাংস না থাকায় চরম ক্ষুব্ধ হন পাত্র। তিনি সাফ জানিয়ে দেন, খাসির মাংস ছাড়া তিনি খাবেন না এবং বিয়েও করবেন না। কনেপক্ষের লোকজন ও আত্মীয়-স্বজনরা তাঁকে অনেক বোঝানোর চেষ্টা করলেও তিনি নিজের সিদ্ধান্তে অনড় থাকেন। শেষ পর্যন্ত বিয়ে না করেই একা বাড়ি ফিরে যান ওই প্রবাসী। কনের বাবা শফিক মিয়া জানান, আগে জানালে তিনি অবশ্যই খাসির মাংসের ব্যবস্থা করতেন। অন্যদিকে, স্থানীয় ইউপি সদস্য জানান, বরের কথাবার্তা কিছুটা অস্বাভাবিক মনে হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *