মেটার ওপর কেন চড়াও মোদী সরকার, আসল কারণ জানলে চমকে যাবেন!

বার্তা ডেস্কঃ

প্রধানমন্ত্রীর একটি ভিডিও সাময়িক অপসারণের বিতর্ককে কেন্দ্র করে মেটার ওপর আরও কড়া অবস্থান নিয়েছে কেন্দ্রীয় সরকার। শিশুদের যৌন নির্যাতন বা শোষণমূলক কনটেন্ট (সিএসএএম) দমনে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এই ধরনের নীতি লঙ্ঘনের সঙ্গে জড়িত কোনো সংস্থাকে ‘সেফ হারবার’ সুবিধা দেওয়া হবে না। সরকারি সূত্রের মতে, বিদেশি প্ল্যাটফর্মগুলোকে নিয়ন্ত্রণ করতে এবং ভারতের সামাজিক কাঠামো অক্ষুণ্ণ রাখতে বর্তমান আইনি কাঠামোর সঠিক প্রয়োগই করা হচ্ছে। এর পেছনে কোনো সেন্সরশিপের উদ্দেশ্য নেই, বরং জনস্বার্থ রক্ষা করাই প্রধান লক্ষ্য।

পাশাপাশি, কন্টেন্ট মডারেশনের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ডের পাশাপাশি ভারতের ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি কনটেন্টগুলো স্পষ্টভাবে লেবেলিং করার পক্ষেও সওয়াল করেছে কেন্দ্র। শুধু মেটা নয়, হোয়াটসঅ্যাপ ইউজারনেমসহ সমস্ত মেসেজিং প্ল্যাটফর্মের কার্যক্রমও এখন সরকারের কড়া নজরদারিতে রয়েছে। বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো ভারতও সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *