কৌশিকী অমাবস্যার আগেই তারাপীঠে কড়া নজরদারি, সব হোটেলে বাধ্যতামূলক সেফটি অডিট!

বার্তা ডেস্কঃ

তারাপীঠের পাঁচতলা হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মর্মান্তিক মৃত্যুর পর অবশেষে নড়েচড়ে বসল প্রশাসন। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে এবং আগত পূণ্যার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কৌশিকী অমাবস্যার আগেই এলাকার সমস্ত হোটেলে ‘সেফটি অডিট’ বা নিরাপত্তা মহড়া করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী জানান, হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন, জেলা পুলিশ, পিডব্লিউডি, স্বাস্থ্য ও বিদ্যুৎ দফতরের প্রতিনিধিদের নিয়ে এক যৌথ সমন্বয় বৈঠক হয়। সেখানেই প্রতিটি হোটেলের অগ্নিনির্বাপণ ব্যবস্থা, জরুরি ভিত্তিতে বেরোনোর পথ (Emergency Exit) এবং বিদ্যুৎ সংযোগের পরিকাঠামো খতিয়ে দেখার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি, স্থানীয় দমকল কেন্দ্রের সক্ষমতা আরও বাড়ানোর বিষয়ে চিন্তাভাবনা করছে দপ্তর।

উল্লেখ্য, গত সোমবার ভোর সাড়ে চারটে নাগাদ তারাপীঠ থানার নিকটবর্তী একটি হোটেলে আগুন লেগে ৯ জনের প্রাণহানি ঘটে। প্রাথমিক তদন্তে হোটেলের অগ্নি-নির্বাপণ পরিকাঠামোয় একাধিক গাফিলতির প্রমাণ মিলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *