রেশন কার্ড নিয়ে বড় ঘোষণা, এবার থেকে সব সুবিধা এক জায়গায়!
August 18, 2026
বার্তা ডেস্কঃ
পশ্চিমবঙ্গে ডিজিটাল রেশন ব্যবস্থার আধুনিকীকরণ ও স্বচ্ছতা বজায় রাখতে নতুন পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। নতুন নির্দেশিকা অনুযায়ী, যৌথ পরিবারের সদস্যরা আর আলাদা জায়গায় অবস্থিত বিভিন্ন ডিলারের কাছ থেকে নিজেদের রেশন সামগ্রী তুলতে পারবেন না।
ডিজিটাল ব্যবস্থা চালু হওয়ার পর ‘পোর্টাবিলিটি’ সুবিধার কারণে বায়োমেট্রিক প্রমাণের মাধ্যমে রাজ্যের যেকোনো রেশন দোকান থেকে খাদ্য সামগ্রী নেওয়ার সুযোগ ছিল। কাজের সূত্রে বা অন্য কারণে পরিবারের সদস্যরা বাইরে থাকলে তারা স্থানীয় দোকান থেকেই নিজেদের বরাদ্দের খাদ্য সংগ্রহ করতেন।
তবে নতুন নিয়মে এই সুবিধায় ইতি টানা হচ্ছে। খাদ্য দপ্তরের স্পষ্ট ঘোষণা, রেশন ব্যবস্থায় অনিয়ম রুখতে ও স্বচ্ছতা নিশ্চিতে এখন থেকে একটি পরিবারের প্রতিটি সদস্যকে একই নির্দিষ্ট কেন্দ্র থেকে রেশন সামগ্রী সংগ্রহ করতে হবে।