ইসলামিক ন্যাটোয় কেন যোগ দিচ্ছে না মিশর, নেপথ্যে কি ভারতের প্রভাব!

বার্তা ডেস্কঃ

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের উদ্যোগে গঠিত তথাকথিত ‘ইসলামিক ন্যাটো’ বা মক্কা চুক্তিতে যোগ দেওয়া নিয়ে পিরামিডের দেশ মিশরের অনীহা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন জল্পনার সৃষ্টি করেছে। এই সামরিক জোটে সামিল হলে মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনৈতিক সমীকরণে ইরান, ইজরায়েল, সংযুক্ত আরব আমিরশাহী এবং গ্রিসের মতো বন্ধুরাষ্ট্রগুলোর পাশাপাশি ভারতের সঙ্গেও কূটনৈতিক সংঘাতে জড়াতে হতে পারে কায়রোকে। ঠান্ডা লড়াইয়ের সময়কার জোটনিরপেক্ষ আন্দোলনের আদলেই বর্তমান পরিস্থিতিতে কোনো নির্দিষ্ট পক্ষে না ভিড়ে সকলের সঙ্গে বন্ধুত্বের নীতি বজায় রাখতে চাইছে মিশর। ফলে সরাসরি ‘না’ না বললেও কৌশলগত কারণে এই চুক্তি থেকে দূরত্ব বজায় রাখছে দেশটি।

বিশেষ করে ভারতের সঙ্গে মিশরের সুদীর্ঘকালের ঐতিহাসিক ও অর্থনৈতিক সম্পর্ক কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করতে চাইছে না কায়রো। দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের জেরে মিশরে ভারতীয় সংস্থাগুলির কোটি কোটি ডলারের বিনিয়োগ ও বহু মানুষের কর্মসংস্থান রয়েছে। এছাড়া সাড়ে চার লক্ষ সেনা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সুয়েজ খালের নিয়ন্ত্রক হিসেবে সামরিকভাবে অত্যন্ত শক্তিশালী হলেও, মিশর আবেগপ্রবণ কোনো সামরিক জোটে না জড়িয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে কূটনৈতিক পদক্ষেপ ফেলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *