রাম মন্দিরের অনুদান চুরি কাণ্ড! অবশেষে নির্দোষ প্রমাণিত চম্পত রাই ও অনিল মিশ্র

বার্তা ডেস্কঃ

অযোধ্যার রাম মন্দিরে অনুদান চুরির চাঞ্চল্যকর ঘটনায় বড় স্বস্তি পেলেন ‘শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট’-এর প্রাক্তন সাধারণ সম্পাদক চম্পত রাই এবং প্রাক্তন ট্রাস্টি অনিল মিশ্র। উত্তরপ্রদেশ প্রশাসনের বিশেষ তদন্তকারী দল বা এসআইটির চূড়ান্ত তদন্ত রিপোর্টে তাঁদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের কোনো প্রমাণ মেলেনি। ফলে দু’জনকেই এই দুর্নীতি মামলা থেকে সম্পূর্ণ ক্লিনচিট দেওয়া হয়েছে। তিন সদস্যের এই তদন্ত রিপোর্ট ইতিমধ্যে রাম মন্দির ট্রাস্টের কাছেও হস্তান্তর করা হয়েছে।

মাস তিনেক আগে রাম মন্দিরের অনুদান সংক্রান্ত দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসতেই দেশজুড়ে রাজনৈতিক তোলপাড় শুরু হয় এবং চাপে পড়ে তাঁরা পদত্যাগ করেছিলেন। পরবর্তীতে সুপ্রিম কোর্টের নজরদারিতে শুরু হওয়া তদন্তে মন্দিরের অনুদান গণনা ও নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়ার দায়িত্বে থাকা আট কর্মীকে নতুন করে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়। এসআইটির এই চূড়ান্ত রিপোর্টে শীর্ষ কর্তাদের নাম বাদ পড়ায় বড় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সংশ্লিষ্ট মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *