স্কুলের সময়ে জনগণনা! রাজ্যের কাছে তীব্র জবাব তলব হাই কোর্টের

বার্তা ডেস্কঃ

স্কুলের পঠনপাঠনের মূল্যবান সময় অর্থাৎ সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত শিক্ষকদের জোর করে জনগণনার কাজে নিয়োগ করা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে কলকাতা হাই কোর্ট। এমনকি ছুটির দিন শনি ও রবিবারেও কীভাবে শিক্ষকদের এই প্রশাসনিক কাজে ব্যবহার করা হবে, তা নিয়েও কঠোর প্রশ্ন তুলেছে আদালত। বিচারপতি কৃষ্ণা রাও নির্দেশ দিয়েছেন, শিক্ষা ব্যবস্থাকে সচল ও স্বাভাবিক রাখতে রাজ্য সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করছে, তা আগামী বুধবারের মধ্যে হলফনামা দিয়ে স্পষ্টভাবে জানাতে হবে।

আজকের শুনানিতে আদালতের কড়া পর্যবেক্ষণ, জেলা পরিষদ, পঞ্চায়েত কিংবা পুরসভার মতো একাধিক দপ্তরে পর্যাপ্ত কর্মী থাকা সত্ত্বেও কেন একতরফাভাবে কেবল স্কুলশিক্ষক ও অশিক্ষক কর্মীদেরই এই দায়িত্বে নামানো হলো? সুপ্রিম কোর্টের নির্দেশকে সামনে রেখে এভাবে বাধ্যতামূলক সমীক্ষা চালানোর যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলে আদালত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সুনির্দিষ্ট সিদ্ধান্ত না নিলে আদালত নিজেই চূড়ান্ত রায় ঘোষণা করবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *