বিরোধী দলনেতা কে থাকছেন? হাইকোর্টের রায়ে তোলপাড়!

বার্তা ডেস্কঃ

রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেলে বিধানসভার বিরোধী দলনেতা পদ নিয়ে চলা আইনি লড়াইয়ে বড় মোড় এল। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, স্পিকারের সিদ্ধান্ত অনুযায়ী আপাতত বিরোধী দলনেতার আসনেই বহাল থাকছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ‘আসল তৃণমূলের’ এই নেতার বিরুদ্ধে কালীঘাট তৃণমূল শিবিরের আনা অভিযোগে সরাসরি হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে আদালত। এর ফলে মামলাটি পুনরায় সিঙ্গল বেঞ্চে ফেরত পাঠানো হয়েছে, যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা।

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, আগামী দুই মাসের মধ্যে সিঙ্গল বেঞ্চকে এই মূল মামলার চূড়ান্ত নিষ্পত্তি করতে হবে। যতদিন না সেই রায় আসছে, ততদিন পর্যন্ত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ই বিরোধী দলনেতার দায়িত্ব সামলাবেন। তবে আদালতের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, স্পিকারের এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবেই অস্থায়ী। নির্দিষ্ট এই দুই মাসের আইনি লড়াইয়ের পরেই অবশেষে নির্ধারিত হবে বিধানসভার স্থায়ী বিরোধী দলনেতার আসন কার দখলে যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *