২০০ পাক গুপ্তচর গ্রেফতার! ভারতের এই পদক্ষেপে কাঁপছে ইসলামাবাদ?
বার্তা ডেস্কঃ
স্বাধীনতা দিবসের আগে দেশজুড়ে বড়সড় অভিযান চালিয়ে আইএসআই-সমর্থিত শেহজাদ ভাট্টি নেটওয়ার্কের বিরুদ্ধে ১৪টি রাজ্যে তল্লাশি চালিয়ে ২০০-র বেশি সন্দেহভাজন পাক গুপ্তচরকে গ্রেপ্তার করেছে ভারত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সমাজমাধ্যম পোস্টের পর সামনে আসা এই অভিযানে গ্রেনেড, বিস্ফোরক, পিস্তল এবং নজরদারির নানা সরঞ্জাম উদ্ধার হয়েছে। কিছু অস্ত্রে পাকিস্তানের অর্ডন্যান্স ফ্যাক্টরির ছাপও মিলেছে। পাঞ্জাব, আসাম, দিল্লি ও উত্তরপ্রদেশে তল্লাশি চালিয়ে পুলিশকর্মী, সামরিক ঘাঁটি ও ঐতিহাসিক মন্দিরের উপর নজরদারির চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।
এই ব্যাপক অভিযানের পরেই নড়েচড়ে বসেছে পাকিস্তান। ইসলামাবাদের বিদেশ মন্ত্রক ভারতের সমস্ত অভিযোগ সরাসরি খারিজ করে একে ভিত্তিহীন ও বিদ্বেষপূর্ণ প্রচার বলে দাবি করেছে। পাকিস্তানের বক্তব্য, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা থেকে নজর সরাতেই তাদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হচ্ছে। এদিকে তদন্তে গোয়েন্দারা জানতে পেরেছেন, ধৃতরা কেবল গুপ্তচরবৃত্তিতেই সীমাবদ্ধ ছিল না, বরং জনবহুল এলাকা ও হাসপাতালের তথ্য সংগ্রহ এবং বড় ধরনের হামলার পরিকল্পনাও কষেছিল।