ট্রাম্পের মুখে ভারতের নির্বাচনী ব্যবস্থার প্রশংসা, চমকে দিলেন জ্ঞানেশ কুমার!

বার্তা ডেস্কঃ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দেশের নির্বাচনী ব্যবস্থায় বড় পরিবর্তনের পক্ষে সওয়াল করতে গিয়ে ভারতের প্রসঙ্গ টেনেছেন। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নাম উল্লেখ করেন। ট্রাম্প দাবি করেন, ভারতের গত লোকসভা নির্বাচনে প্রায় ৬৪ কোটি ৬০ লক্ষ মানুষ ভোট দিয়েছেন এবং তাঁদের প্রত্যেকের কাছেই বৈধ ফটো পরিচয়পত্র ছিল। আমেরিকাতেও নির্বাচনী স্বচ্ছতা বজায় রাখতে এবং কারচুপি ঠেকাতে ঠিক একই ধরনের কড়া নিয়ম চালু করা উচিত বলে মনে করেন তিনি।

এই লক্ষ্যেই ট্রাম্প মার্কিন কংগ্রেসকে সেভ আমেরিকা অ্যাক্ট পাস করার জোরালো আহ্বান জানিয়েছেন। প্রস্তাবিত এই আইনে ভোটার নিবন্ধনের সময় নাগরিকত্ব প্রমাণ এবং ভোট দেওয়ার সময় ফটো আইডি বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে। তবে এই নিয়ম নিয়ে মার্কিন রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিরোধীদের দাবি, বহু সাধারণ ভোটারের কাছে প্রয়োজনীয় নথি না থাকায় নতুন এই আইন কার্যকর হলে লক্ষাধিক যোগ্য নাগরিক ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *