অন্নপূর্ণা যোজনায় খুশির খবর, সেপ্টেম্বরের এই তারিখ থেকেই মিলবে বকেয়া টাকা!
বার্তা ডেস্কঃ
রাজ্যের নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে চালু হওয়া ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা দেওয়া শুরু হয়েছে। গত সোমবার (১৭ আগস্ট) থেকে রাজ্যের প্রায় ১ কোটি ৪৫ লক্ষ সুবিধাভোগী মহিলা এই প্রকল্পের আর্থিক সুবিধা পেতে শুরু করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, ১০ জুলাইয়ের মধ্যে যাঁদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল, কেবল তাঁরাই ১৭ আগস্ট থেকে টাকা পাবেন।
তবে ১০ জুলাইয়ের পর যাঁরা আবেদন জমা দিয়েছেন, তাঁদের চিন্তার কোনো কারণ নেই। রাজ্য সরকারের নারী, শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দপ্তরের সচিব নিশ্চিত করেছেন যে, সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে ৩,০০০ টাকা করে পৌঁছে যাবে।
তিনি আরও জানান, সরকারের মূল লক্ষ্য হলো সব যোগ্য মহিলাকে এই সুবিধার আওতায় আনা। আবেদনপত্র জমা পড়ার পর একাধিক ধাপে তথ্য যাচাই, সরজমিনে তদন্ত (Field Enquiry) ও চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়া চালোনো হচ্ছে। বর্তমানে নথি মেলানোর কাজ দ্রুতগতিতে চলছে এবং প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হলেই সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সরাসরি অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে।