কৃষ্ণনগরে ঘর ছাড়ার হুমকি! ওম বিড়লার দ্বারস্থ মহুয়া মৈত্র

বার্তা ডেস্কঃ

স্বাধীনতা দিবসের ঠিক আগের রাতে নদীয়ার কৃষ্ণনগর সার্কিট হাউসকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, গভীর রাতে প্রশাসন থেকে সার্কিট হাউস খালি করার নির্দেশ দেওয়া হয়। একই সাথে সেখানে ‘গো ব্যাক’ স্লোগানও তোলা হয় বলে অভিযোগ। এই ঘটনাকে সংসদীয় দায়িত্ব পালনে বাধা দেওয়ার প্রচেষ্টা হিসেবে তুলে ধরে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিয়েছেন। এই বিষয়ে নদিয়ার জেলাশাসকসহ তিন সরকারি আধিকারিকের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।

অন্যদিতে, রাজনৈতিক উত্তেজনার মধ্যেই আইপ্যাক (I-PAC) দপ্তরে ইডি (ED)-র তল্লাশিতে বাধা ও ফাইল চুরির অভিযোগ সংক্রান্ত মামলায় আইনি লড়াই জোরদার হয়েছে। আদালতে তৃণমূলের পক্ষে সওয়াল করতে গিয়ে আইনজীবী তথা রাজ্যসভার সাংসদ মেনকা গুরুস্বামী জানান, রাজ্যে সরকার পরিবর্তনের পর নতুন সরকার সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিতেই পারে এবং আদালতের অনুমতি সাপেক্ষে এতে আপত্তি থাকার কারণ নেই। তবে সলিসিটর জেনারেল তুষার মেহতা এই যুক্তির তীব্র বিরোধিতা করেছেন। সব মিলিয়ে আইনি ও রাজনৈতিক দ্বন্দ্বে বর্তমানে রাজ্য রাজনীতি উত্তাল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *