স্কুল স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ড! আগের সরকারের পাপের জেরেই ৯ জনের মৃত্যু, বিস্ফোরক প্রতিমন্ত্রী

বার্তা ডেস্কঃ

কলকাতার নিউ মার্কেট থানা এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ ভয়াবহ আগুন লেগে অন্তত ৯ জন আবাসিকের মৃত্যু হয়েছে এবং ৬ জন গুরুতর জখম হয়েছেন। মৃতদের মধ্যে হোটেলের কর্মী ছাড়াও একাধিক বাংলাদেশি পর্যটক রয়েছেন। প্রাথমিক তদন্তের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত এবং এর পর ঘনীভূত ধোঁয়ায় দমবন্ধ হয়েই আবাসিকদের মৃত্যু হয়। তবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকল কর্মীরা কঠিন পরিস্থিতির মধ্যেও ৮০ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে রাজ্যের দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী জানান, বেআইনি ও অনুমোদনহীনভাবে চলা এই হোটেলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে এবং একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, “আগের সরকারের পাপের কারণেই” এমন অনিয়মের বলি হতে হচ্ছে সাধারণ মানুষকে। সরু প্যাসেজ, একটিমাত্র সিঁড়ি এবং জানলাহীন ঘরের কারণে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ব্যাহত হয়েছিল উল্লেখ করে তিনি জানান, মুখ্যমন্ত্রী বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং ট্রেড লাইসেন্স ও পারমিট কীভাবে দেওয়া হয়েছিল তা খতিয়ে দেখে দ্রুত কড়া ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *