‘টুকরে টুকরে গ্যাং’-এর বিরুদ্ধে লড়াইয়ে মা-বোনেরাই ভরসা, অন্নপূর্ণা যোজনার নতুন পোর্টাল!

বার্তা ডেস্কঃ

রাজ্যে অস্থিরতা সৃষ্টিকারী ‘টুকরে টুকরে গ্যাং’ প্রতিরোধ করতে এবং নারীসুরক্ষা সুনিশ্চিত করতে কলকাতার প্রতিটি ওয়ার্ডে ‘অন্নপূর্ণা বাহিনী’ গঠনের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার আলিপুরের ধনধান্য অডিটোরিয়াম ও মহাজাতি সদনে আয়োজিত অনুষ্ঠানে তিনি জানান, অন্নপূর্ণা যোজনার সঠিক বাস্তবায়ন, এলাকায় অশান্তি সৃষ্টকারীদের চিহ্নিত করা এবং নারীদের ওপর অত্যাচারের বিরুদ্ধে এই বাহিনী প্রতিরোধ গড়ে তুলবে।

তিনি দেশের সংস্কৃতি ও সার্বভৌমত্ব রক্ষার জন্য নারীদের মাতঙ্গিনী হাজরা, রানি রাসমণি এবং প্রীতিলতা ওয়াদ্দেদারের মতো বীরাঙ্গনার ভূমিকা নেওয়ার আহ্বান জানান। বিজেপি সরকারের ফার্স্ট প্রায়োরিটি যে নারীসুরক্ষা, তা স্মরণ করিয়ে দিয়ে তিনি স্পষ্ট করেন যে, রাজনৈতিকভাবে সক্রিয় হলেও দলের মহিলা মোর্চা ছাড়াও এই ‘অন্নপূর্ণা বাহিনী’ রাজ্য সরকারের সহযোগী হিসেবে কাজ করবে।

অন্নপূর্ণা যোজনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, প্রথম ধাপে জমা পড়া ১ কোটি ৬৬ লক্ষ আবেদনের মধ্যে প্রায় ১ কোটি ৪৫ লক্ষ অনুমোদন পেয়েছে এবং উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে শুরু করেছে। যে সমস্ত যোগ্য উপভোক্তা এখনও আবেদন করতে পারেননি বা তালিকা থেকে বাদ পড়েছেন, তাঁদের অভিযোগ ও নতুন আবেদনের সুবিধার্থে ২০ অগস্ট রাজ্য সরকারের শিশু ও নারীকল্যাণ দপ্তর থেকে একটি বিশেষ পোর্টাল চালু করার ঘোষণা দিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *