মহিলাদের জন্য ৩ হাজার টাকার অন্নপূর্ণা যোজনা, মুখ্যমন্ত্রীর মাস্টারস্ট্রোকে চমকে গেল রাজ্য!

বার্তা ডেস্কঃ মহিলাদের ৩ হাজার টাকার অন্নপূর্ণা যোজনা, নজরদারিতে মুখ্যমন্ত্রীর নয়া ‘চাল’!

মঙ্গলবার কলকাতার মহাজাতি সদন ও ধনধান্য প্রেক্ষাগৃহে অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের অভিনন্দন সভায় যোগ দিয়ে এক তাৎপর্যপূর্ণ বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে বিজেপি মহিলা মোর্চার সদস্যদের উপস্থিতিতে তিনি নির্দেশ দেন, যোগ্য ব্যক্তিরা যাতে সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন এবং কোনো অযোগ্য বা ধনী পরিবার এই যোজনার সুবিধা না পায়, সেদিকে কড়া নজর রাখতে হবে। কোনো অসঙ্গতি চোখে পড়লে অথবা যোগ্য প্রার্থী টাকা না পেলে, তা নির্দিষ্ট সরকারি পোর্টালে জানানোর অনুরোধ জানান তিনি। এর পাশাপাশি, প্রতিটি এলাকায় নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষ ‘অন্নপূর্ণা বাহিনী’ গড়ে তোলার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, চলতি আগস্ট মাসে মোট ১ কোটি ৪৫ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা পাঠানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, যার মধ্যে মঙ্গলবার পর্যন্ত ১ কোটি ৩১ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা পৌঁছে গেছে। আগামী ২০ আগস্টের মধ্যে সমস্ত টাকা পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হবে। একই দিনে নারী ও শিশু কল্যাণ এবং সমাজ উন্নয়ন দপ্তরের নতুন একটি পোর্টাল চালু হতে যাচ্ছে, যার মাধ্যমে সাধারণ মানুষ অযোগ্য উপভোক্তাদের বিষয়ে অথবা বকেয়া প্রাপ্য সংক্রান্ত যেকোনো অভিযোগ সরাসরি নথিভুক্ত করতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *