বিসিসিআইয়ের পর সিএবি! বয়স লুকানোর চাঞ্চল্যকর অভিযোগে উত্তাল ময়দান!

বার্তা ডেস্কঃ

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি মিঠুন মানহাসের বিরুদ্ধে বয়স ভাঁড়ানোর অভিযোগে আদালত তদন্তের নির্দেশ দিতেই তার প্রভাব এসে পড়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল বা সিএবি-তে। বিসিসিআই সভাপতির মতো সিএবি-র সহ-সভাপতি নীতীশরঞ্জন দত্তের বিরুদ্ধেও দুটি ভিন্ন জন্মনথি ব্যবহারের গুরুতর অভিযোগ ঘিরে ফের তোলপাড় শুরু হয়েছে ময়দানে। বিভিন্ন নথিতে তাঁর বয়স ৭০ ও ৬৯ বছর হিসেবে উল্লেখ থাকায় লোধা কমিটির নিয়ম অনুযায়ী তাঁর পদে থাকা নিয়ে তৈরি হয়েছে বড়সর প্রশ্নচিহ্ন।

পূর্বে বিষয়টি নিয়ে শোরগোল হলেও সিএবি কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট কর্মকর্তা কেউই কোনো কার্যকর পদক্ষেপ নেননি। তবে বিসিসিআই সভাপতির বিরুদ্ধে আইনি তদন্ত শুরু হওয়ায় এবার নীতীশরঞ্জনের বিরুদ্ধেও সমমানের নিরপেক্ষ তদন্তের দাবি জোরদার হচ্ছে। সিএবি-র অভ্যন্তরীণ ক্রিকেটমহল ও কর্তাদের একাংশের মতে, প্রশাসনিক স্বচ্ছতা ও নিয়মকানুন বজায় রাখতে নীতীশরঞ্জনের প্রকৃত বয়স যাচাই করা অত্যন্ত জরুরি। দুই শীর্ষ কর্তাকে কেন্দ্র করে এই জোড়া বিতর্ক এখন বঙ্গ ক্রিকেটের অলিন্দে চরম অস্বস্তি ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *