সতর্ক হোন স্টেট ব্যাঙ্কের গ্রাহকরা!

বার্তা ডেস্কঃ

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের বেসিক সেভিংস অ্যাকাউন্টের নিয়মে আনছে বড় পরিবর্তন। আগামী ১ অক্টোবর থেকে বিনামূল্যে টাকা তোলার নিয়মে কার্যকর হচ্ছে এক কড়া পদক্ষেপ। আগে প্রতি মাসে ব্যাঙ্কের শাখা কিংবা এটিএম থেকে বিনামূল্যে চারবার নগদ টাকা তোলার সুযোগ ছিল। এই হিসাবের মধ্যে ডিজিটাল লেনদেনকে রাখা হতো না। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী, এই চারবারের ফ্রি সীমার ভেতরেই যুক্ত হতে চলেছে ডিজিটাল ট্রানজাকশনও। ফলে অনলাইনে পেমেন্ট বা লেনদেন করলেই দ্রুত শেষ হয়ে যাবে মাসিক বিনামূল্যের সীমা।

নতুন নিয়মে ব্যাঙ্কের শাখা, নিজস্ব এটিএম, অন্য ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলা এবং ডিজিটাল লেনদেন—সবই এই চারবার বিনামূল্যে পাওয়ার সীমার মধ্যে গণনা করা হবে। প্রতি মাসে চারবারের এই সীমা অতিক্রান্ত হলেই গ্রাহকদের গুনতে হবে বাড়তি মাশুল। এরপর থেকে প্রতিটি অতিরিক্ত নগদ বা ডিজিটাল লেনদেনের জন্য চার্জ হিসেবে কাটানো হবে ১৫ টাকা এবং তার সাথে যুক্ত হবে অতিরিক্ত জিএসটি। মিনিমাম ব্যালেন্স ছাড়াই সাধারণ মানুষের জন্য চালু হওয়া এই অ্যাকাউন্টে ডিজিটাল লেনদেনও সীমার আওতায় আসায় বড় চিন্তায় পড়েছেন সাধারণ গ্রাহকেরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *