খাবারে আস্ত খাসি নেই, কনেকে ফেলেই আসর ছাড়লেন প্রবাসী বর!

বার্তা ডেস্কঃ

খাবারের মেনুতে আস্ত খাসি না থাকায় বিয়ে না করেই কনেবাড়ি ছেড়ে চলে গেলেন এক জাপানপ্রবাসী বর। ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলার মধ্যবর্তী এলাকায় ঘটা এই অদ্ভূত ঘটনায় এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গেছে।

জানা গেছে, কসবার নিয়ামতপুর গ্রামের বাসিন্দা জাপানপ্রবাসী জুনায়েদ মিয়ার সঙ্গে আখাউড়ার তোলাতালা গ্রামের শফিকুল ইসলাম ভূঁইয়ার মেয়ে রাশেদা আক্তারের বিয়ে ঠিক হয়েছিল। সোমবার আনন্দের সাথেই বরযাত্রীরা কনেবাড়িতে পৌঁছান এবং খাওয়া-দাওয়া সারেন। কিন্তু গণ্ডগোল বাঁধে বরের বিশেষ থালা পরিবেশনের পর।

বর জুনায়েদ, তাঁর ভাই ও কাকার থালায় আস্ত খাসি না দেখে ক্ষুব্ধ হয় বরপক্ষ। চুক্তি অনুযায়ী আস্ত খাসি না পেয়ে কনেপক্ষের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। কনেপক্ষের দাবি—এমন কোনো চুক্তি আগে থেকে ছিল না। উল্টো বরের সামাজিক মাধ্যমে দেওয়া পোস্ট থেকে জানা যায়, প্রতিশ্রুতি ভেঙে তাঁর কাছে অতিরিক্ত ১০ গুণ টাকা দাবি করায় তিনি বিয়ে ত্যাগ করেন।

সামান্য খাসির মাংস ও টাকার রফা না হওয়ায় শেষ পর্যন্ত বিয়ের আনুষ্ঠানিকতা আসামাপ্ত রেখেই সটান সটকে পড়েন বর ও তাঁর সঙ্গীরা। ঘটনাটি এখন স্থানীয়দের মুখে মুখে ঘুরছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *