টুলু মণ্ডলের রক্ষাকবচ বাতিল! হাই কোর্টের নির্দেশে বড় বিপাকে তৃণমূল নেতা

বার্তা ডেস্কঃ

বীরভূমের বিতর্কিত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের গ্রেপ্তারির আশঙ্কায় করা রক্ষাকবচের আর্জি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার রাজ্য সরকারের পেশ করা গোপন রিপোর্ট পর্যালোচনা করে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, এই মামলার পুলিশি তদন্তে আদালত কোনো হস্তক্ষেপ করবে না। সম্প্রতি বীরভূমের মহম্মদবাজারের একটি বাড়ি থেকে নগদ সাড়ে ২৮ কোটি টাকা ও ১৫ কেজি সোনা উদ্ধারের ঘটনায় নাম জড়ায় টুলুর। শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের একটি রায় স্মরণ করিয়ে দিয়ে বিচারপতি মন্তব্য করেন, টুলু মণ্ডল যেন মেঘের আড়াল থেকে সবকিছু নজর রাখছেন।

গ্রেপ্তারি এড়াতে ও পুলিশের তদন্ত প্রক্রিয়া নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এই ব্যবসায়ী। আদালত স্পষ্ট ভাষায় জানিয়েছে, অপরাধের ধারা নিয়ে কোনো আপত্তি থাকলে সিউড়ি এসিজেএম বা নিম্ন আদালতে আবেদন করা উচিত। বর্তমানে টুলুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড কর্নার নোটিস জারি রয়েছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে হাজির না হলে তাঁকে ঘোষিত অপরাধী বলে গণ্য করা হবে। সিউড়ি আদালতে হাজিরার সময়সীমা ঘনিয়ে আসায় একের পর এক আইনি আইনি পথ বন্ধ হয়ে চরম সংকটে পড়েছেন এই ব্যবসায়ী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *