মিষ্টি খাচ্ছেন তো? অকালে চুল পড়ার আসল কারণ জানলে চমকে যাবেন!

বার্তা ডেস্কঃ

রসগোল্লা, চকোলেট বা আইসক্রিমের প্রলোভন সামলানো অনেকের পক্ষেই কঠিন হলেও, অতিরিক্ত চিনি খাওয়ার অভ্যাস দ্রুত টাক পড়ার বড় কারণ হতে পারে। চিকিৎসকদের মতে, অতিরিক্ত চিনি বা প্রসেসড সুগার গ্লাইকেশন প্রক্রিয়ার মাধ্যমে চুরের মূল উপাদান কেরাটিন নষ্ট করে ফেলে। এর ফলে চুল দুর্বল হয়ে সহজে ভেঙে যায়। এ ছাড়া মিষ্টি খাবার শরীরে ‘ইনসুলিন রেজিস্ট্যান্স’ তৈরি করে ডিএইচটি হরমোনের প্রভাব বাড়ায়, যা লোমকূপ সংকুচিত করে অকালে স্থায়ী টাক বা অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়ার ঝুঁকি তৈরি করে।

রক্তে শর্করার মাত্রা বাড়লে স্ক্যাল্পের রক্তনালী সঙ্কুচিত হয়ে প্রদাহ তৈরি হয় এবং চুলের গোড়ায় পর্যাপ্ত অক্সিজেন ও পুষ্টি পৌঁছায় না। পাশাপাশি চিনি ত্বকে সেবামের মাত্রা বাড়িয়ে ‘ম্যালাসেসিয়া’ ফাঙ্গাসের বংশবৃদ্ধি ঘটায়, যার ফলে খুশকি ও সেবোরিক ডার্মাটাইটিস বেড়ে চুল ঝরা ত্বরান্বিত হয়। তাই চুলের স্বাস্থ্য রক্ষায় রিফাইন্ড সুগার, কোল্ড ড্রিঙ্কস ও ফাস্টফুড এড়িয়ে প্রোটিন, অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন সি সমৃদ্ধ খাবার গ্রহণের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *