সরকারের নতুন নীতিতে লাখ লাখ টাকা আয়ের সেরা সুযোগ!
বার্তা ডেস্কঃ
ভিডিওতে মাত্র এক লাখ ভিউ আনলেই এবার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের হাতে আসতে পারে মোটা অঙ্কের টাকা। বিহার সরকারের অনুমোদিত সংশোধিত সোশ্যাল মিডিয়া নীতি অনুযায়ী, সরকারি প্রকল্প ও উন্নয়নমূলক নানা সাফল্য নিয়ে কন্টেন্ট তৈরি করলে ১০ হাজার থেকে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক মিলবে। নতুন এই নিয়ম অনুসারে, এক লাখ ভিউ পাওয়া কন্টেন্টের জন্য মিলবে ১০ হাজার টাকা এবং ১০ লাখ বা তার বেশি ভিউ হলে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত পাবেন কন্টেন্ট ক্রিয়েটররা। তবে যেকোনো সাধারণ ভিডিও নয়, শুধুমাত্র রাজ্য সরকারের নির্ধারিত নিয়মকানুন ও শর্তাবলী মেনে তৈরি করা ভিডিওর ক্ষেত্রেই এই অর্থ প্রদান করা হবে।
ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে রাজ্যের বিভিন্ন সরকারি উদ্যোগ ও সাফল্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। তবে এই আর্থিক সুবিধা পেতে হলে স্বতন্ত্র নির্মাতা ও সংস্থাকে তথ্য ও জনসংযোগ বিভাগের (IPRD) নির্ধারিত নিয়ম মেনে নাম নথিভুক্ত করতে হবে। আবেদনকারীদের কন্টেন্টের গুণমান, ভিউয়ের আনুষ্ঠানিক সতত্যা এবং সার্বিক যোগ্যতা যাচাই করার পরেই পারিশ্রমিক চূড়ান্ত করবে প্রশাসন। সরকারি অনুমতি ও নিবন্ধীকরণ ছাড়া তৈরি করা কোনো কন্টেন্ট এই আর্থিক সুবিধার আওতায় আসবে না। আগ্রহীরা বিহার সরকারের অফিসিয়াল পোর্টালের মাধ্যমে এই তালিকাভুক্তির জন্য প্রয়োজনীয় আবেদন ও অন্যান্য আনুষ্ঠানিকতা সহজেই সম্পন্ন করতে পারবেন।