বাইরের খাবার খাচ্ছেন? এই ৪টি বিষয় যাচাই না করলেই বড় বিপদ!

বার্তা ডেস্কঃ

রেস্তোরাঁয় খাওয়া বা অনলাইন অ্যাপে পছন্দের খাবার অর্ডার করা বর্তমান জীবনের অন্যতম অঙ্গ হয়ে উঠেছে। তবে মুখরোচক পদের স্বাদে বুঁদ হওয়ার আগে শরীরের নিরাপত্তার বিষয়টি ভেবে দেখা অত্যন্ত জরুরি। সম্প্রতি মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) কমিশনার তুকারাম মুণ্ডে সর্বসাধারণকে খাবার গ্রহণের আগে চারটি গুরুত্বপূর্ণ বিষয় খতিয়ে দেখার বিশেষ পরামর্শ দিয়েছেন। তাঁর মতে, খাবারের মান ও সামগ্রিক স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, বরং ক্রেতাদের নিজেদেরও সচেতন থাকা প্রয়োজন।

সুস্থ থাকার চাবিকাঠি হিসেবে তিনি দৈনিক খাদ্যাভ্যাসে অতিরিক্ত ফ্যাট, চিনি ও লবণযুক্ত খাবার এড়িয়ে চলার আহ্বান জানান। সেই সঙ্গে রেস্তোরাঁর সার্বিক পরিচ্ছন্নতা এবং সেখানে খাদ্য সুরক্ষা বিভাগের (এফএসএসএআই) বৈধ লাইসেন্স টাঙানো রয়েছে কি না, তা যাচাই করার পরামর্শ দেন। সবশেষে বয়স এবং শারীরিক চাহিদা অনুযায়ী সঠিক পুষ্টিকর খাবার বেছে নেওয়ার কথা স্মরণ করিয়ে দেন এই কর্মকর্তা। খাবার তৈরির নোংরা পরিবেশ কিংবা অস্বাস্থ্যকর উপাদান যেন শারীরিক বিষক্রিয়া ও বড় ধরনের রোগের কারণ না হয়ে দাঁড়ায়, সে বিষয়ে সতর্কতা অবলম্বন করা আবশ্যক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *