প্রেমের জেরে নাগপুরের রাস্তায় গ্যাংস্টারকে কুপিয়ে খুন, সিনেমার চিত্রনাট্যও হার মানল বাস্তবে!

বার্তা ডেস্কঃ

মহারাষ্ট্রের নাগপুরে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে ঘটে গেল চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। শহরের নগেন্দ্র নগর এলাকায় ভরদুপুরে ভিড় রাস্তায় কুখ্যাত গ্যাংস্টার গৌরব পঙ্কজ রাগডেকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে অন্য এক দুষ্কৃতী গৌরব রামভাউ রাউত ও তার সহযোগীর বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গেছে, নিহত রাগডে সম্প্রতি জেল থেকে জামিনে মুক্তি পেয়েছিল। মুম্বইয়ের এক তরুণীর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল তার, যা নিয়ে দুই গ্যাংস্টারের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করেছিল।

বৃহস্পতিবার বিকেলে রাউতের বাড়িতে হামলা চালায় রাগডে, যা পরে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। কালভার্টের সামনে মারামারির এক পর্যায়ে রাগডের হাত থেকে ছুরি কেড়ে নিয়ে তাকে নির্মমভাবে কুপিয়ে খুন করা হয়। ঘটনার পরই অভিযুক্তরা পালিয়ে গেলেও নাগপুর পুলিশ দ্রুত পদক্ষেপ করে ধাওয়া চালিয়ে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করে। এই নৃশংস ঘটনায় গোটা এলাকায় তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *