সমুদ্রে ভারতের দাপট, ভয়ের চোটে কাঁপছে চিন!

বার্তা ডেস্কঃ

দক্ষিণ ও পূর্ব চিন সাগরে বেজিংয়ের ক্রমবর্ধমান আগ্রাসনের জবাবে ভারতের সঙ্গে হাত মিলাল জাপান। দিল্লিতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমির উপস্থিতিতে স্বাক্ষরিত হয়েছে দ্বিপাক্ষিক সমুদ্র নিরাপত্তা সহযোগিতা চুক্তি। সমুদ্র এবং আকাশপথে অবাধ চলাচলে একতরফা বাধা সৃষ্টির চেষ্টার তীব্র বিরোধিতা করবে এই দুই রাষ্ট্র। নতুন সমঝোতা অনুযায়ী, উভয় দেশের নৌবাহিনীর জাহাজ একে অপরের বন্দরে প্রবেশের সুযোগ পাবে। সেই সঙ্গে যৌথ মহড়া, নৌযান রক্ষণাবেক্ষণ এবং মেরামতির ক্ষেত্রে পারস্পরিক সহায়তার ভিত্তি আরও সুদৃঢ় হবে।

এই সামরিক প্রতিরক্ষা অংশীদারিত্বের অধীনে জাপান তাদের সর্বাধুনিক প্রযুক্তি ভারতের হাতে তুলে দেবে। এর ফলে ভারতীয় নৌসেনার যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি রাডার এড়ানোর সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পাবে। এছাড়া সমুদ্রে মাইন অপসারণ, উন্নত জাহাজ নির্মাণ, প্রতিরক্ষা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার এবং বিশেষ সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা জোরদার হবে। আলোচনায় প্রতিরক্ষার গুরুত্বপূর্ণ প্রযুক্তি যেন পাকিস্তানের মাধ্যমে অন্য কোনো দেশে না পৌঁছায়, সে বিষয়ে জাপানকে সতর্ক করেছে ভারত। জবাবে ভারতের উদ্বেগকে পূর্ণ গুরুত্ব দেওয়ার স্পষ্ট আশ্বাস দিয়েছে টোকিও।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *