ইয়েমেন উপকূলে জলদস্যুদের কবলে ২২ ভারতীয়, চরম আতঙ্কে পরিবার!

বার্তা ডেস্কঃ

ইয়েমেন ও সোমালিয়া উপকূলে পরপর দুটি মালবাহী জাহাজে জলদস্যুদের দুঃসাহসিক হামলার ঘটনায় আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তায় তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যে সোমালিয়ার পন্টল্যান্ড উপকূলের কাছে অস্ত্রবোঝাই একটি ক্যামেরুন পতাকাবাহী জাহাজ আটজন সশস্ত্র জলদস্যু জোরপূর্বক নিজেদের দখলে নিয়েছে। ওই জাহাজে ছয়জন ভারতীয় নাবিকসহ মোট দশজন কর্মী ছিলেন। জলদস্যুরা নাবিকদের নিয়ে নুগাল উপকূলের দিকে চলে যাওয়ার পর থেকে ভারতীয় নাবিকদের বর্তমান অবস্থান ও শারীরিক নিরাপত্তা নিয়ে চরম অনিশ্চয়তা ও আতঙ্ক বিরাজ করছে।

অন্যদিকে, এডেন উপসাগরে ইরিত্রিয়ার পতাকাবাহী একটি তেলবাহী জাহাজেও ছয়জন জলদস্যু হামলা চালায়। তবে স্বস্তির বিষয় হলো, ওই জাহাজে থাকা ১৬ জন ভারতীয়সহ মোট ২০ জন নাবিকই বর্তমানে সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত রয়েছেন। অস্ত্রবোঝাই জাহাজের বন্দি ভারতীয় নাবিকদের অক্ষত অবস্থায় ফিরিয়ে আনতে এবং এই বিপজ্জনক জলপথে জলদস্যুদের ক্রমবর্ধমান দৌরাত্ম্য রুখতে সংশ্লিষ্ট সামুদ্রিক কর্তৃপক্ষ ও নৌবাহিনী জরুরি ভিত্তিতে তৎপরতা শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *