আমেরিকার বিরুদ্ধে যুদ্ধের ডাক, নতুন নিষেধাজ্ঞায় উত্তপ্ত ইরান!

বার্তা ডেস্কঃ

মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে তীব্র সংঘাতের সৃষ্টি হয়েছে। ওয়াশিংটনের পদক্ষেপের কড়া সমালোচনা করে ইরান এটিকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ এবং ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ বলে আখ্যা দিয়েছে। তেহরানের অভিযোগ, এই নীতির মাধ্যমে আমেরিকা অন্য দেশের ওপর নিজের রাজনৈতিক স্বার্থ চাপিয়ে দিতে চাচ্ছে, যা আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্বের পরিপন্থী। ইরানের বিদেশ মন্ত্রকের মতে, অর্থনৈতিক চাপ সৃষ্টি করে কোনো দেশের নীতি নির্ধারণে হস্তক্ষেপের এই বিপজ্জনক প্রচেষ্টা ভবিষ্যতে ‘পূর্ণমাত্রার উপনিবেশবাদ’-এর দিকে নিয়ে যেতে পারে।

নতুন নিষেধাজ্ঞা সাধারণ নাগরিকদের মৌলিক অধিকারকে সরাসরি ক্ষতিগ্রস্ত করছে উল্লেখ করে তেহরান সতর্ক করেছে যে, এটি কেবল দ্বিপাক্ষিক বিরোধ নয়, বরং আন্তর্জাতিক ব্যবস্থার ওপর আক্রমণ। দীর্ঘদিন ধরে মার্কিন নিষেধাজ্ঞার মুখে থাকলেও ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না এবং নিজেদের জাতীয় স্বার্থ রক্ষায় দৃঢ় থাকবে। মধ্যপ্রাচ্যের চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার মাঝে দুই দেশের এই তীব্র বাক্যযুদ্ধ এবং পাল্টা কূটনৈতিক অবস্থান আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ ও তৈরি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *