উথাল-পাথাল বাজার! মাত্র তিন দিনে রূপোর দাম বাড়ল ১৪ হাজার, জেনে নিন আজকের দর!

বার্তা ডেস্কঃ

আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার জেরে দেশের বাজারে সোনার দাম একধাক্কায় অনেকটা বৃদ্ধি পেয়েছে। অনিশ্চিত পরিস্থিতিতে বিনিয়োগকারীরা নিরাপদ মাধ্যম হিসেবে সোনা ও রূপার দিকে ঝুঁকতায় বিশ্ববাজারের পাশাপাশি ভারতের বাজারেও দর ঊর্ধ্বমুখী। ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,২১০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১,৬০,৪৮০ টাকায়। সমপরিমাণ ২২ ক্যারেট সোনা ১,৪৭,১০০ টাকা এবং ১৮ ক্যারেট সোনা ১,২০,৩৬০ টাকায় পৌঁছেছে। শুধু সোনাই নয়, মাত্র একদিনে কেজি প্রতি রূপার দামও ৫ হাজার টাকা বেড়ে ২,৬০,০০০ টাকায় ছুঁয়েছে।

মেট্রো শহরগুলির মধ্যেও দামের বেশ ফারাক লক্ষ্য করা গেছে। কলকাতায় ২৪ ক্যারেট সোনার দর ১০ গ্রামে ১,৫৯,৫৩০ টাকা এবং ২২ ক্যারেটের দর ১,৪৬,২৩৬ টাকা। দিল্লিতে ২৪ ক্যারেট ১,৫৯,৫১০ টাকা ও মুম্বইয়ে ১,৫৯,৭৪০ টাকা ছুঁয়েছে। তবে চেন্নাইয়ে সোনার দাম সবচেয়ে বেশি, সেখানে ১০ গ্রাম ২৪ ক্যারেটের বিকিকিনি চলছে ১,৬০,২০০ টাকায়। পাশাপাশি কলকাতায় প্রতি কেজি রূপার দাম দাঁড়িয়েছে ২,৪৪,৯০০ টাকা। তবে খেয়াল রাখবেন, গয়না কেনার সময় এই বেস রেটের সাথে জিএসটি ও মেকিং চার্জ যুক্ত হয়ে চূড়ান্ত দাম কিছুটা আলাদা হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *