ক্যাগ রিপোর্টে ফাঁস কর্মতীর্থের কোটি টাকার আর্থিক কেলেঙ্কারি!

বার্তা ডেস্কঃ

স্বনির্ভর গোষ্ঠীর আর্থিক সমৃদ্ধি ও গ্রামীণ কারিগরদের উৎপাদিত পণ্যের স্থায়ী বাজার তৈরির উদ্দেশ্যে ২০১৭-১৮ সালে বীরভূমে পাঁচটি কর্মতীর্থ হাট ও বিপণন কেন্দ্র গড়ে তোলা হয়েছিল। কথা ছিল ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রসারের মাধ্যমে স্থানীয় কর্মসংস্থান বৃদ্ধি পাবে। তবে সম্প্রতি প্রকাশিত মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (ক্যাগ)-এর মূল্যায়ন রিপোর্টে জানা গেছে, উপযুক্ত পরিকাঠামো, বাজারজাতকরণের অভাব এবং ব্যবসায়িক পরিবেশ গড়ে না ওঠায় প্রকল্পটি কার্যত মুখ থুবড়ে পড়েছে। শান্তিনিকেতনের সোনাঝুরি হাট, সাঁইথিয়া, ময়ূরেশ্বর ও রামপুরহাটের কর্মতীর্থগুলির বেহাল দশা এখন প্রকাশ্যে।

কেবল পরিকাঠামোগত ব্যর্থতাই নয়, ক্যাগ রিপোর্টে সরকারি অর্থের বড়সড় গরমিল ও হিসাবের অসঙ্গতির মতো গুরুতর অভিযোগ উঠে এসেছে। সংগৃহীত অর্থ ঠিক কোথায় খরচ হয়েছে এবং কেন তা সরকারি তহবিলে জমা পড়েনি, তা নিয়ে এখন বড়সড় প্রশ্নের মুখে জেলা প্রশাসন। আয়-ব্যয়ের স্বচ্ছতা না থাকায় কর্মতীর্থগুলির ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। অন্যদিকে জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, সরকারি অর্থের কোনো নয়ছয় বা অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *