৫৭তম চলচ্চিত্র উৎসবে যুব শক্তির জয়জয়কার, বড় চমক আনছে মন্ত্রক!

বার্তা ডেস্কঃ

৫৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রস্তুতি শুরু হতেই তরুণ প্রজন্ম এবং নতুন চলচ্চিত্র নির্মাতাদের জন্য বড় সুযোগ তৈরির ঘোষণা দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। আগামী ২০২৬ সালের ২০ থেকে ২৮ নভেম্বর গোয়ায় অনুষ্ঠিত হতে চলা এই আসরে উঠতি প্রতিভা এবং সৃজনশীল শিল্পকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। নয়াদিল্লিতে অনুষ্ঠিত প্রথম স্টিয়ারিং কমিটির বৈঠকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগান উৎসবের আন্তর্জাতিক প্রচার আরও জোরদার করার উপর জোর দেন।

বৈঠকে তরুণ ছাত্রছাত্রী ও শিল্পীদের জন্য মাস্টারক্লাস এবং মেন্টরশিপের সুযোগ বাড়ানোর রূপরেখা তুলে ধরা হয়। মন্ত্রী জানান, অশ্বিনী বৈষ্ণবের নেতৃত্বে মন্ত্রক ভারতের সৃজনশীল অর্থনীতিকে চাঙ্গা করতে নতুন উদ্যোগ নিচ্ছে, যা বিশ্বব্যাপী সহযোগিতার পথ প্রশস্ত করবে। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পারিক্করের অবদান স্মরণ করে এই উৎসবকে বিশ্বমানের সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিণত করার লক্ষে রাজ্য সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *