আইফোনের বায়না আর শেষ রক্ষা হয়নি! জেন জি সন্তানের জেদ সামলাবেন কীভাবে?

বার্তা ডেস্কঃ

মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে আইফোন কেনার বায়না পূরণ না হওয়ায় পাহাড়ের খাদে ঝাঁপ দেয় ১৯ বছর বয়সি এক তরুণ। সন্তানকে বাঁচাতে একে একে খাদে ঝাঁপ দেন তার বাবা ও মা। মর্মান্তিক এই ঘটনায় শেষ হয়ে গেছে গোটা একটি পরিবার। মনোরোগ বিশেষজ্ঞদের মতে, বয়ঃসন্ধির এই ধরনের চরম সিদ্ধান্ত নেওয়ার পেছনে কাজ করে ‘ইমপালস কন্ট্রোল ডিজঅর্ডার’ বা আবেগ নিয়ন্ত্রণে অক্ষমতা। বর্তমান প্রজন্মের একাকীত্ব, অপ্রাপ্তিজনিত হতাশা এবং সবকিছু সহজেই পাওয়ার মানসিকতা এই ধরনের মারাত্মক পরিস্থিতির জন্ম দিচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, এই ভয়াবহ পরিস্থিতি এড়াতে অভিভাবকদের অতিরিক্ত সুরক্ষাবলয় থেকে বেরিয়ে আসতে হবে। ছোট থেকেই সন্তানকে সব আবদার পূরণের বদলে জিনিস পাওয়ার জন্য অপেক্ষা করতে শেখানো উচিত। অপ্রাপ্তির যন্ত্রণা বা বাস্তবের মুখোমুখি হতে না শেখালে তা পরবর্তীতে বড় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। কর্মব্যস্ততার মাঝেও সন্তানের মনের কথা শুনতে হবে এবং পরিবারের অন্দরের দূরত্ব কমাতে হবে। অযথা বিলাসিতা বর্জন করে সহজ জীবনযাপনে অভ্যস্ত হওয়া এবং সন্তানকে সঠিক মূল্যবোধ শিক্ষা দেওয়াই এই ধরনের মর্মান্তিক পরিণতি রোধের একমাত্র উপায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *