পাহাড়ের জট কাটাতে অমিত শাহের বড় পদক্ষেপ, মিলবে কি স্থায়ী সমাধান?

বার্তা ডেস্কঃ

শিলিগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উচ্চপর্যায়ের ত্রিপাক্ষিক বৈঠকে পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের লক্ষ্যে ঐতিহাসিক প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্য ও কেন্দ্রের শীর্ষ নেতৃত্ব এবং আঞ্চলিক দলগুলির প্রধানদের উপস্থিতিতে হওয়া এই ম্যারাথন বৈঠকে পাহাড়ি অঞ্চলের দীর্ঘদিনের সমস্যা মেটাতে মধ্যস্থতাকারী হিসেবে প্রাক্তন আইএএস অফিসার পঙ্কজ কুমার সিংকে পুনরায় দায়িত্ব দেওয়া হয়েছে।

তাঁল তত্ত্বাবধানে গঠিত বিশেষ কমিটি পাহাড়, তরাই ও ডুয়ার্স অঞ্চল ঘুরে সমস্ত রাজনৈতিক দল, সংগঠন ও সাধারণ মানুষের সঙ্গে আলোচনা করে একটি বিস্তারিত প্রকল্প রিপোর্ট (ডিপিআর) সরাসরি স্বরাষ্ট্র দফতরে জমা দেবে। গোর্খা জনমুক্তি মোর্চা ও জিএনএলএফ সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব এই প্রথম ধাপের উদ্যোগকে স্বাগত জানিয়ে সাংবিধানিক ও স্থায়ী সমাধানের বিষয়ে অত্যন্ত আশাবাদী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *