হিমালয়ে চিনের ‘ওয়াটার বম্ব’, ভয়াবহ বিপর্যয়ের মুখে ভারত!

বার্তা ডেস্কঃ

তিব্বতের ইয়ারলুং সাংপো (ভারতে ব্রহ্মপুত্র) নদীর ওপর চিনের নির্মাণাধীন বিশাল জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে নতুন করে উদ্বেগের বার্তা দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষক ব্রহ্মা চেলানি। অত্যন্ত ভূমিকম্পপ্রবণ হিমালয় অঞ্চলে অপরিকল্পিত এই বাঁধের কারণে চরম ভূতাত্ত্বিক অস্থিতিশীলতা দেখা দিতে পারে, যা ভারত ও বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলবে।

চিনের সরকারি সংস্থার গবেষণায় দেখা গেছে, প্রস্তাবিত বাঁধটি একটি অতি-সক্রিয় ভূতাত্ত্বিক চ্যুতির (Fault) ওপর অবস্থিত। মৃদু ভূমিকম্পে জলাধারের ঢাল ধসে বড় বিপর্যয় ঘটার আশঙ্কায় কেন্দ্র সরকারকে আরও সক্রিয় হতে বলছেন বিশেষজ্ঞরা। চিনের সুবিশাল থ্রি গর্জেস ড্যামের চেয়েও তিন গুণ বড় এই প্রকল্পকে ভূকৌশলবিদরা ‘ওয়াটার বম্ব’ হিসেবে চিহ্নিত করছেন। নদীটির উচ্চপ্রবাহে থাকার কারণে চিন চাইলে জলপ্রবাহ একতরফা নিয়ন্ত্রণ করতে পারবে। যেকোনো কাঠামোগত ফাটল, ভূমিধস বা হঠাৎ জল ছাড়ার ঘটনা উত্তর-পূর্ব ভারত ও বাংলাদেশে ভয়াবহ বন্যা ডেকে আনতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *