খোলা তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, সাবধান হোন এখনই!

বার্তা ডেস্কঃ

ভোজ্যতেলে ভেজাল রোধে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় চরম কড়া পদক্ষেপ নিল মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA)। সংস্থার প্রধান তুকারাম মুন্ডে জানিয়ে দিয়েছেন, রাজ্যজুড়ে খোলা বা খুচরো ভোজ্যতেল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। এখন থেকে শুধুমাত্র সিল করা প্যাকেটজাত তেল বিক্রি করা যাবে।

রাজ্য সরকারের ‘সেফ ফুড, সেভ মহারাষ্ট্র’ অভিযানের অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে রান্নার জন্য বহুল ব্যবহৃত সরষের তেলের মান বজায় রাখতে নজরদারি বাড়াচ্ছে প্রশাসন।

আইন অমান্য করলে কঠোর শাস্তি:

  • জরিমানা: সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত।
  • জেল: ৩ বছর পর্যন্ত কারাদণ্ড।

উল্লেখ্য, সম্প্রতি মুম্বইয়ের একটি কুইক-কমার্স স্টোরে অভিযান চালিয়ে মারাত্মক অস্বাস্থ্যকর পরিবেশ ও গাফিলতি ধরেছিল FDA। তার পরপরই ভোজ্যতেল নিয়ে প্রশাসনের এই কঠোর বার্তা স্পষ্ট করে দিল যে, খাবারের মান নিয়ে কোনো আপস করা হবে না। জনস্বার্থে নেওয়া সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *