রবিবারের মহারণে মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান, কোথায় দেখবেন লাইভ?
বার্তা ডেস্কঃ 
রবিবার ডুরান্ড কাপের মেগা ফাইনালে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। ২০২৩ সালের ফাইনালের পুনরাবৃত্তি ঘটতে যাওয়া এই ম্যাচ ঘিরে শহরজুড়ে চূড়ান্ত উত্তেজনা বিরাজ করছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত এই হাইভোল্টেজ ম্যাচে উপস্থিত থাকতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। টুর্নামেন্টের সমাপ্তি অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী ঘিরে ভিআইপি গ্যালারিতে বিশিষ্টজনদের উপস্থিতি নিয়ে জল্পনা তুঙ্গে। ফাইনালের টিকিটের চাহিদাও তুঙ্গে, ২৫০ থেকে ৩৫০ টাকা মূল্যের বিভিন্ন ব্লকের টিকিট কার্যত শেষ।
বিকেল ৪টে থেকে সমাপ্তি অনুষ্ঠান শুরু হলেও মূল ম্যাচ অর্থাৎ ডার্বি শুরু হবে বিকেল ৫টা থেকে। যারা মাঠে উপস্থিত থাকতে পারবেন না, তারা ঘরে বসেই সম্পূর্ণ বিনামূল্যে ম্যাচটি উপভোগ করতে পারবেন। সোনি লিভ (SonyLiv) অ্যাপে সরাসরি লাইভ স্ট্রিম দেখা যাবে। এ ছাড়া টিভি পর্দায় সোনি স্পোর্টস ৫ (Sony Sports 5) ও সোনি স্পোর্টস ৫ এইচডি (Sony Sports 5HD) চ্যানেলে খেলা সম্প্রচারিত হবে। ফুটবলপ্রেমীরা সোনি আট (Sony Aath) চ্যানেলে বাংলা ধারাভাষ্যে এই মহারণ উপভোগ করতে পারবেন।